প্রিন্ট এর তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫
পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ফিলিং স্টেশন ও বেকারীতে ৫৫ হাজার টাকা জরিমানাা
মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার ||
গাইবান্ধার পলাশবাড়ীতে পরিমাপে পেট্রোল কম দেওয়ায় মেসার্স রূপ ফিলিং স্টেশন এবং লাইসেন্স না থাকায় সামিয়া বেকারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫৫ জরিমানা আদায় আদায় করা হয়েছে।বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের অভিযোগে পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পৃথক অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার। অভিযান সূত্রে জানা যায়, লাইসেন্স না থাকায় পৌরশহরের সামিয়া বেকারীর ৫ হাজার টাকা এবং পরিমাপে পেট্রোল কম দেওয়ায় উপজেলার মাঠেরহাট এলাকায় মেসার্স রূপ ফিলিং স্টেশনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার প্রকৌশলী মো. তাওহীদ আল আমিন ও পরিদর্শক নাসির উদ্দিনসহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত