প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
পলাশবাড়ীতে আমীরে জামায়াতের জনসভা সফল করতে এক টেবিলে ১০ দলা
নিউজ ডেস্ক, হোপনিউজ২৪ ডটকম ||
আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের জনসভা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ দলীয় জোটের এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) বাদ আসর পলাশবাড়ী উপজেলা জামায়াত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ২৪ জানুয়ারির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে এবং শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সফল করতে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেন।সভায় উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর জামায়াতের আমীর মাওলানা ইয়াহিয়া, সাবেক উপজেলা আমীর বেলাল উদ্দিন ও আব্দুল মজিদ আকন্দ, এনসিপি পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সেক্রেটারি মাসুম সরকার, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম ও কোষাধ্যক্ষ আবু হানিফা, এবি পার্টির উপজেলা সদস্য সচিব ডাঃ মাসুদুর রহমান ও সহ-সভাপতি আব্দুস সোবাহান, এছাড়াও এনসিপির উল্লাস মন্ডল, রানা মন্ডল, শিপন মিয়া, শাহাদাত হোসেন, শ্রী সুশাংক চন্দ্র এবং এনসিপির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজল রেখা (পিংকি মনি) সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই জনসভা অত্যন্ত গুরুত্ব বহন করে। জনসভা সফল করতে জোটের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে গণসংযোগ ও প্রস্তুতি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত