প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬
পলাশবাড়ীতে হোপ স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেডেল প্রদানা
নিউজ ডেস্ক, হোপনিউজ২৪ ডটকম ||
আজ বুধবার সকাল ১১টায় হোপ স্কুল, পলাশবাড়ী (পৌরসভা সংলগ্ন, নুনিয়াগাড়ী) ক্যাম্পাসে এক আনন্দঘন পরিবেশে প্রথম সাময়িক পরীক্ষা-২০২৬-এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেডেল প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত পরীক্ষায় নিজ নিজ শ্রেণিতে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ মেডেল ও সম্মাননা উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।
শিক্ষার্থীদের এই বিশেষ মুহূর্তটিকে উদ্যাপন করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক ও শ্রেণি শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবক মন্ডলী।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অভিভাবকরা বিদ্যালয়ের এমন উদ্যোগে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন, যা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত হতে সাহায্য করবে। অনুষ্ঠানের সঞ্চালনায় শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।
শিক্ষার্থীদের পদচারণায় ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত