আল্লাহর সন্তুষ্টি লাভের ২০টি সহজ আমল
১) নামাজ আদায় করা“নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” — [সূরা আনকাবুত ২৯:৪৫]২)বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা“তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল।” — [সূরা নূহ ৭১:১০]৩)কুরআন তেলাওয়াত ও এর উপর আমল করা“এটি একটি কল্যাণময় কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তারা চিন্তা-ভাবনা করে, আর জ্ঞান-বুদ্ধিসম্পন্ন লোকেরাই উপদেশ গ্রহণ করে থাকে।।” — [সূরা ছাদ ৩৮:২৯]৪) মা-বাবার সেবা করা“আল্লাহর সন্তুষ্টি পিতা-মাতার সন্তুষ্টিতে।” — [তিরমিজি]৫) অন্যের উপকার করা“মানুষের মধ্যে সেই শ্রেষ্ঠ, যে মানুষের উপকারে আসে।” — [সহীহ বুখারী]৬) সদা সত্যবাদী থাকা“সত্যবাদী ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন।” — [সহীহ মুসলিম]৭) অন্যকে ক্ষমা করা“যে ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন।” — [সহীহ মুসলিম]৮) দান-সদকা করা“আল্লাহর পথে দান করলে তিনি তার পরিবর্তে আরও বেশি দেন।” — [সূরা বাকারা ২:২৬১]৯) নফল নামাজ ও রোজা পালন করা“রোজা আমার জন্য, আর আমি তার প্রতিদান দিব।” — [সহীহ বুখারী]১০) আল্লাহর যিকর (স্মরণ) করা“যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, সে জীবিতের ন্যায়।” — [সহীহ বুখারী]১১) হাসিমুখে কথা বলা‘প্রতিটি ভালো কাজই সদকা। আর অন্য ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা—একটি ভালো কাজ।’ (জামে তিরমিজি: ১৯৭০)১২) সালাম প্রচার করা“তোমরা সালাম প্রচার করো, তবেই পরস্পর ভালোবাসবে।” — [সহীহ মুসলিম]১৩) ফজরের পর কিছুক্ষণ যিকর করা“যে ফজরের নামাজের পর আল্লাহর যিকর করে সূর্য উঠা পর্যন্ত বসে থাকে, তার জন্য হজ ও উমরার সমান সওয়াব।” — [তিরমিজি]১৪) গরীব ও এতিমদের সাহায্য করা“যে এতিমের মাথায় হাত রাখে, তার প্রতি আল্লাহ দয়া করেন।” — [সহীহ বুখারী]১৫) অন্যের দোষ গোপন করা“যে মুসলমানের দোষ ঢেকে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে দেবেন।” — [সহীহ মুসলিম]১৬) কৃতজ্ঞ থাকা (শোকর আদায় করা)“তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই আরও বাড়িয়ে দেব।” — [সূরা ইব্রাহীম ১৪:৭]১৭) কাউকে কষ্ট না দেওয়া“মুসলমান সেই ব্যক্তি, যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।” — [সহীহ বুখারী]১৮) দুনিয়ার প্রতি আসক্তি কমানো“দুনিয়ার প্রতি অনাসক্ত হলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন।” — [ইবন মাজাহ]১৯) সালাতুল দোহা (বেলা ৯-১০টার পর নফল নামাজ) আদায় করা“যে দুই রাকাত দোহা নামাজ পড়ে, তার সব অঙ্গ-প্রত্যঙ্গের হক আদায় হয়ে যায়।” — [সহীহ মুসলিম]২০) আল্লাহর প্রতি পূর্ণ ভরসা (তাওয়াক্কুল) রাখা