Hope News
সর্বশেষ
ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন-এ্যাড. আজম

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন-এ্যাড. আজম

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম আজম। একই সঙ্গে তার পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী মৌজায় তার নিজস্ব চেম্বারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন অ্যাডভোকেট মো. গোলাম আজম।লিখিত বক্তব্যে তিনি বলেন,তিনি দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা জজ আদালতের আইনজীবী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। সম্প্রতি পলাশবাড়ী পৌর এলাকার মহেশপুর গ্রামের আসাদুজ্জামানের পক্ষ থেকে তার বিরুদ্ধে একজন ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার যে অভিযোগ করা হয়েছে,তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।অ্যাডভোকেট গোলাম আজম বলেন,সংশ্লিষ্ট বিজ্ঞ আদালত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও আইনগত বিষয় পর্যালোচনা করেই মামলার কার্যক্রম গ্রহণ করেছেন। কথিত ঘটনার বিষয়ে আদালত থেকে তাকে এর আগে কোনো শোকজ,নোটিশ বা তলব করা হয়নি। ফলে তার বিরুদ্ধে যে ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে,তার সঙ্গে তার বাস্তব কোনো সম্পৃক্ততা নেই।এফিডেভিট প্রসঙ্গে তিনি বলেন,সংশ্লিষ্ট এফিডেভিট সম্পাদনের সময় তিনি কেবল একজন ‘সনাক্তকারী’ হিসেবে স্বাক্ষর করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও কাগজপত্র যাচাই করে সরল বিশ্বাসে তিনি ওই স্বাক্ষর করেন। পরবর্তীতে আদালত নিজস্ব আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির জবানবন্দি গ্রহণসহ এফিডেভিটের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন।তিনি আরও বলেন,এফিডেভিটে সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে তার আর কোনো যোগাযোগ বা কার্যক্রম ছিল না। এফিডেভিটের বক্তব্য বা বিষয়বস্তু এবং আদালতের পরবর্তী কার্যক্রমের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই।বর্তমানে মামলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বক্তব্য ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও বক্তব্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে অ্যাডভোকেট গোলাম আজম বলেন,এসব বক্তব্য বিভ্রান্তিকর এবং তার প্রকৃত বক্তব্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এর ফলে তার পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে।তিনি আরও বলেন,তার পরিবারের রাজনৈতিক অবস্থান ও সংশ্লিষ্টতার কারণে রাজনৈতিক প্রতিপক্ষের কেউ কেউ তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করছেন বলে তার আশঙ্কা রয়েছে। তবে তিনি কোনো পক্ষকে সরাসরি দায়ী না করে প্রকৃত ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানান।সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তদন্তে তার কোনো দায় বা সম্পৃক্ততা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের মাধ্যমে কেউ তার সম্মানহানি করে থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।সংবাদ সম্মেলনে তিনি বলেন,একজন আইনজীবী হিসেবে তিনি আইন ও আদালতের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। সংশ্লিষ্ট এফিডেভিটে তার ভূমিকা ছিল শুধুমাত্র একজন সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করা। ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করা বা এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।তিনি সাংবাদিকদের উদ্দেশে প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে কোনো পক্ষের একতরফা বক্তব্যের ভিত্তিতে তার পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন না করার অনুরোধ জানান।সংবাদ সম্মেলনে তিনি চলমান অপপ্রচারের নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু,নিরপেক্ষ ও আইনানুগ তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন।।
০৯ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ীতে রামের ছবিতে জুতা নিক্ষেপের অভিযোগে ক্ষোভ ওলামা পরিষদের

পলাশবাড়ীতে রামের ছবিতে জুতা নিক্ষেপের অভিযোগে ক্ষোভ ওলামা পরিষদের

পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণ বন্ধে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণ বন্ধে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে ফার্মেসি থেকে ঔষধ চুরির অভিযোগ

পলাশবাড়ীতে সাংবাদিকের বিরুদ্ধে ফার্মেসি থেকে ঔষধ চুরির অভিযোগ

পলাশবাড়ীতে দুই শতাধিক বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান

পলাশবাড়ীতে দুই শতাধিক বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান

ঘোড়াঘাট ব্রীজ এলাকায় পরিবেশ ধ্বংসের চেষ্টা; হুমকির মুখে একমাত্র কৃঞ্চচূড়া গাছটি

ঘোড়াঘাট ব্রীজ এলাকায় পরিবেশ ধ্বংসের চেষ্টা; হুমকির মুখে একমাত্র কৃঞ্চচূড়া গাছটি

পলাশবাড়ীতে পুকুর থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে

পলাশবাড়ীতে পুকুর থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মিলেছে

পলাশবাড়ীতে শিক্ষক দম্পতি কন্যা এশার অনন্য সাফল্য

পলাশবাড়ীতে শিক্ষক দম্পতি কন্যা এশার অনন্য সাফল্য

পলাশবাড়ীতে ‘ডিভাইস জালিয়াতি’র ঘটনায় আটককৃতদের পরিচয় মিলেছে

পলাশবাড়ীতে ‘ডিভাইস জালিয়াতি’র ঘটনায় আটককৃতদের পরিচয় মিলেছে

কর্মস্থল বগুড়ায় প্রাইভেট পড়ান পলাশবাড়ীতে প্রশ্নের মুখে শিক্ষক জনি সাহার পেশাগত নৈতিকতা

কর্মস্থল বগুড়ায় প্রাইভেট পড়ান পলাশবাড়ীতে প্রশ্নের মুখে শিক্ষক জনি সাহার পেশাগত নৈতিকতা

পলাশবাড়ীর রামচন্দ্রপুর কালি মন্দিরে ভুটানের রাষ্ট্রদূত শিবনাথ রায়

পলাশবাড়ীর রামচন্দ্রপুর কালি মন্দিরে ভুটানের রাষ্ট্রদূত শিবনাথ রায়

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন-এ্যাড. আজম

ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন-এ্যাড. আজম

পলাশবাড়ীতে প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলন নির্বিকার কর্তৃপক্ষ

পলাশবাড়ীতে প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলন নির্বিকার কর্তৃপক্ষ

পলাশবাড়ীতে প্রশাসনের নাকের ডগায় চলছে বালু উত্তোলনের মহোৎসব ঝুঁকির মুখে করতোয়া বেড়িবাঁধ!

পলাশবাড়ীতে প্রশাসনের নাকের ডগায় চলছে বালু উত্তোলনের মহোৎসব ঝুঁকির মুখে করতোয়া বেড়িবাঁধ!

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে পলাশবাড়ীর হাবীবুর আইসিইউতে ভর্তি

পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার হয়ে পলাশবাড়ীর হাবীবুর আইসিইউতে ভর্তি

পলাশবাড়ীতে মাদক কারবারীকে এক বছরের কারাদন্ড

পলাশবাড়ীতে মাদক কারবারীকে এক বছরের কারাদন্ড

পলাশবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের পাশে লেবু মাওলানা এমপি

পলাশবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের পাশে লেবু মাওলানা এমপি

পলাশবাড়ী উপজেলা এনসিপি'র কমিটি গঠিত তুষার আহ্বায়ক উল্লাস সদস্য সচিব

পলাশবাড়ী উপজেলা এনসিপি'র কমিটি গঠিত তুষার আহ্বায়ক উল্লাস সদস্য সচিব

পলাশবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর কাশিয়াবাড়ী সড়কের সংস্কারকাজ শুরু

পলাশবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর কাশিয়াবাড়ী সড়কের সংস্কারকাজ শুরু

গাইবান্ধায় আলোচিত হরিদাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধায় আলোচিত হরিদাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

পলাশবাড়ীতে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার আলোচিত হরিদাস

পলাশবাড়ীতে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার আলোচিত হরিদাস

পলাশবাড়ীতে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

"সৌহার্দ্য,সহমর্মিতা থাকুক সবসময় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এমইপি গ্রুপের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ীতে ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে  একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) আল রুমান কমিউনিটি সেন্টারে এমইপি গ্রুপ, রংপুর ডিভিশনের আয়োজনে  পলাশবাড়ী, ঘোড়াঘাট ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক ইলেকট্রিশিয়ান এ সভায় অংশ নেন।পলাশবাড়ী ডিলার মোঃ শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,এমইপি গ্রুপের রংপুর ডিভিশনের ডিএসএম শফিকুল ইসলাম শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসকো পলাশবাড়ীর সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক ফেরদাউছ মিয়া, এমইপি গ্রুপের টিএসএম বিপ্লব হোসেন,এসআর সাব্বির হোসেন ও নাছিম উদ্দিন শুভ। এছাড়াও স্থানীয় পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ বৈদ্যুতিক কাজের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও বক্তারা ইলেকট্রিক্যাল খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং পণ্যের মানোন্নয়ন ও গ্রাহকসেবার মান বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে ডিএসএম শফিকুল ইসলাম বলেন—“বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী ইলেকট্রিশিয়ানদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। নিরাপদ ও মানসম্পন্ন কাজের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনই হতে পারে এ পেশার সবচেয়ে বড় শক্তি। এ ধরনের আয়োজন পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”মতবিনিময় সভাটি অংশগ্রহণকারীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।উল্লেখ্যঃ মতবিনিময় সভায় অংশ গ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে এমইপি গ্রুপের পক্ষ থেকে উপহার হিসেবে ব্যাগ,গেঞ্জি ও ইলেকট্রিক কাজে ব্যবহার উপযোগী উপকরণসহ দুপুরের খাবার  বিতরণ করা  হয়।শেষে লটারি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।  

পলাশবাড়ীতে ইলেকট্রিশিয়ানদের নিয়ে  এমইপি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন