Hope News

নির্বাচন

ধাপেরহাটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম(লেবু

গাইবান্ধা জেলার ধাপেরহাট ইউনিয়নে দুর্গাপূজার বিভিন্ন পূজা  মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-০৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম(লেবু মাওলানা)।বুধবার (০১ অক্টোবর) দুপুর ১২ টার সময় ইউনিয়নের সবগুলো সার্বজনীন শ্রীশ্রী শারদীয় দুর্গা পুজো মন্ডপ পরিদর্শন করেন তিনি।এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় তি‌নি সন্তোষ প্রকাশ করেন।তিনি আরও বলেন আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিন্দু-মুসলিম কোন ভেদাভেদ নাই।পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলার যুব জামায়াতে সেক্রেটারি ইন্জিনিয়ার গোলাম রব্বানী রতন,ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে সভাপতি মাওলানা তৌফিকুর রহমান,জামায়াতে সেক্রেটারি মো:সুজন মিয়া,ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শাহ্ মোঃ মুশফিকুর রহমান সাগর, যুব জামায়াতের সেক্রেটারি মো:নূর মোহাম্মদ, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো:রোস্তম আলী,শ্রমিক সেক্রেটারি মো:আপেল মাহামুদ,হোসাইন আজাদ,শাওন,শুক্র,বিদ্যুৎ,মেহেদুল ইসলাম প্রমুখ

ধাপেরহাটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম(লেবু