Hope News

চিত্র বিচিত্র

পলাশবাড়ীতে কচুরি পানাফুলে খাল-বিল সেজেছে নবরূপে

পলাশবাড়ীতে কচুরি পানাফুলে খাল-বিল সেজেছে নবরূপে পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার মাঠে রয়েছে অসংখ্য খাল-বিল। এরই মধ্যে এসব জলাশয় রাঙিয়েছে পানাফুল। এসব ফুটন্ত ফুলে মুগ্ধ হচ্ছেন পথচারীরা। যেন প্রকৃতি সেজেছে নবরূপে। এই রূপের টানে শিশু-কিশোররা ছুটছে সেই বিলে।সরেজমিনে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামে বিলে দেখা গেছে- পানাফুলের শুভ্রতা। এই ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে নান্দনিকতা। এখানে বেশ কিছু কিশোর ওই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আপন খেয়ালে ছিঁড়ছিল এসব কচুরিপানার ফুল। খোঁজ নিয়ে জানা যায়, যায়, শুধু বেড়াডাঙ্গা গ্রামে বিলেনয়,পলাশবাড়ী উপজেলা আরও শত শত খাল-বিলে এখন কচুরি ফুলের সমাহার। সেখানে পানির ওপর বিছানো সবুজ পাতার ফাঁকে নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। দূর থেকে মনে হয় কেউ যেন সবুজ চাদরে ফুলের বিছানা পেতে রেখেছে। এসব জলাশয়ে ফুটন্ত ফুল ফুটে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকটা।বেড়াডাঙ্গা গ্রামে বিলে বিলে সৌন্দর্য উপভোগ করতে এসে সাহিন,মামুন,মিম নামের কয়েকজন শিশু শিক্ষার্থী বলে, এই হেমন্তে ফুটন্ত কচুরিপানা ফুল দেখে বেশ মুগ্ধ হয়েছি। খানিকটা দাঁড়িয়ে যেন হারিয়ে গেছি প্রকৃতির রূপে। বাধ্য হয়ে পানিতে নেমে বেশ কিছু ফুল সংগ্রহ করেছি। 

পলাশবাড়ীতে কচুরি পানাফুলে খাল-বিল সেজেছে নবরূপে