Hope News

নারী ও শিশু

গাইবান্ধায় ৭০ বছরের বৃদ্ধাকে হলুদের জমিতে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত পলাতক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আলিনগর গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে ছাগল আনতে গিয়ে স্থানীয় এক যুবকের হাতে ধর্ষণের শিকার হন ওই বৃদ্ধা। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধাপেরহাট আলিনগর গ্রামের ফেলান শেখের স্ত্রী, সাত সন্তানের জননী শাহিদা বেগম (৭০) রবিবার দুপুরে বাড়ির পাশের নির্জন ফাঁকা মাঠে ছাগল আনতে যান। এ সময় বাড়ির পাশের যুবক, দুই সন্তানের জনক আইয়ুব আলী (৪০), ওই নারীকে একা পেয়ে রশি দিয়ে হাত ও মুখ বেঁধে ফেলেন। এরপর জোরপূর্বক তাঁকে হলুদের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।বৃদ্ধ মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত আইয়ুব আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসী র:ক্তা:ক্ত অবস্থায় শাহিদাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে ভর্তির সময় বৃদ্ধা তাঁর স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং হাজার হাজার নারী-পুরুষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্ত লম্পটকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।খবর পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্ত আইয়ুব আলীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, "ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা দ্রুত আইনি প্রক্রিয়া শুরু করেছি।"এলাকাবাসী বলছেন, এমন জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গাইবান্ধায় ৭০ বছরের বৃদ্ধাকে হলুদের জমিতে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত পলাতক