বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আজ(২৭ জুলাই-২৬) দুপুরে গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রাহাদ ইবনে শহীদ স্বাক্ষরিত এক দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এই কমিটিতে আবু বক্কর সিদ্দিক তুষার-কে আহ্বায়ক এবং মুহাম্মাদ উল্লাস-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া কমিটিতে মোট ১৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, পলাশবাড়ী উপজেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদনের পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।