Hope News

পলাশবাড়ীতে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

"সৌহার্দ্য,সহমর্মিতা থাকুক সবসময় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এমইপি গ্রুপের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ীতে ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে  একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) আল রুমান কমিউনিটি সেন্টারে এমইপি গ্রুপ, রংপুর ডিভিশনের আয়োজনে  পলাশবাড়ী, ঘোড়াঘাট ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক ইলেকট্রিশিয়ান এ সভায় অংশ নেন।

পলাশবাড়ী ডিলার মোঃ শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,এমইপি গ্রুপের রংপুর ডিভিশনের ডিএসএম শফিকুল ইসলাম শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসকো পলাশবাড়ীর সহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম। 

আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক ফেরদাউছ মিয়া, এমইপি গ্রুপের টিএসএম বিপ্লব হোসেন,এসআর সাব্বির হোসেন ও নাছিম উদ্দিন শুভ। এছাড়াও স্থানীয় পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ বৈদ্যুতিক কাজের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। 

এছাড়াও বক্তারা ইলেকট্রিক্যাল খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং পণ্যের মানোন্নয়ন ও গ্রাহকসেবার মান বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসএম শফিকুল ইসলাম বলেন—“বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী ইলেকট্রিশিয়ানদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। নিরাপদ ও মানসম্পন্ন কাজের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনই হতে পারে এ পেশার সবচেয়ে বড় শক্তি। এ ধরনের আয়োজন পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মতবিনিময় সভাটি অংশগ্রহণকারীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উল্লেখ্যঃ মতবিনিময় সভায় অংশ গ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে এমইপি গ্রুপের পক্ষ থেকে উপহার হিসেবে ব্যাগ,গেঞ্জি ও ইলেকট্রিক কাজে ব্যবহার উপযোগী উপকরণসহ দুপুরের খাবার  বিতরণ করা  হয়।শেষে লটারি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।  

আপনার মতামত লিখুন

Hope News

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পলাশবাড়ীতে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত