Hope News

পলাশবাড়ীতে মাদক কারবারীকে এক বছরের কারাদন্ড

গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার  (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সাইনদহ বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার আকবরনগর গ্রামের সাহাদত ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসাদুল ইসলামের দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টিও উঠে আসে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পলাশবাড়ী থানার এসআই সামিউল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Hope News

শনিবার, ০১ আগস্ট ২০২৬

পলাশবাড়ীতে মাদক কারবারীকে এক বছরের কারাদন্ড

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ীতে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার  (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সাইনদহ বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার আকবরনগর গ্রামের সাহাদত ইসলামের ছেলে আসাদুল ইসলাম (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসাদুল ইসলামের দেহ তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টিও উঠে আসে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পলাশবাড়ী থানার এসআই সামিউল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও কারবারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত