Hope News

রংপুর-রাজশাহী বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা

ছবিঃ সংগৃহীত

 ডেস্ক রিপোর্ট, (হোপনিউজ২৪ ডটকম) 

আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শনিবার (৪ অক্টোবর) এক পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর ও রাজশাহী অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রোববার ও সোমবারও বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে। মঙ্গলবার ও বুধবার দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হলেও সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আপনার মতামত লিখুন

Hope News

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রংপুর-রাজশাহী বিভাগে অতি ভারী বর্ষণের সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

 ডেস্ক রিপোর্ট, (হোপনিউজ২৪ ডটকম) 

আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শনিবার (৪ অক্টোবর) এক পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর ও রাজশাহী অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রোববার ও সোমবারও বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে। মঙ্গলবার ও বুধবার দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি হলেও সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত