Hope News

পলাশবাড়ী ও সাদুল্যাপুরে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে- লেবু মাওলানা

গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভার গৃধারীপুর তেঁতুল তলা দাখিল মাদ্রাসা মঠে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে গৃধারীপুর ও মুন্সি পাড়া যুব সমাজের আয়োজনে পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাহামুদুল হাসান পলাশের সভাপতিত্বে ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত  ইসলাম (৩১ গাইবান্ধা -৩) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাঃ নজরুল ইসলাম লেবু। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে পলাশবাড়ী ও সাদুল্যাপুরে একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক, জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব মাস্টার, জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চান মিয়া ছাড়াও স্থানীয় নেতাকর্মী বৃন্দু উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সহ সভাপতি ও পলাশবাড়ী উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়াক  শাহজালাল সরকার।

কয়েকশত দর্শকের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ  মাঠে টুর্নামেন্টের টানটান উত্তেজনাকর ফাইনালে গৃধারীপুর ফুটবল স্পোর্টিং ক্লাব ৫ -২ গোলে চকপাড়া ফুটবল স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরো খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী উপজেলা শাখার ক্রিড়া ও ছাত্র কল্যান সম্পাদক মোজাহিদ মুন্সি।

শেষে বিজয়ী দলের মাঝে একটি ৩২ ইন্চি কালার এলইডি টিভি ও বিজিত দলের মধ্যে ছাগল পুরস্কার বিতরণ করেন অংশগ্রহনকারী অতিথি বৃন্দ।

আপনার মতামত লিখুন

Hope News

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ী ও সাদুল্যাপুরে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে- লেবু মাওলানা

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভার গৃধারীপুর তেঁতুল তলা দাখিল মাদ্রাসা মঠে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে গৃধারীপুর ও মুন্সি পাড়া যুব সমাজের আয়োজনে পলাশবাড়ী উপজেলা যুব জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাহামুদুল হাসান পলাশের সভাপতিত্বে ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত  ইসলাম (৩১ গাইবান্ধা -৩) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাঃ নজরুল ইসলাম লেবু। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে পলাশবাড়ী ও সাদুল্যাপুরে একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক, জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব মাস্টার, জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চান মিয়া ছাড়াও স্থানীয় নেতাকর্মী বৃন্দু উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সহ সভাপতি ও পলাশবাড়ী উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়াক  শাহজালাল সরকার।

কয়েকশত দর্শকের অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ  মাঠে টুর্নামেন্টের টানটান উত্তেজনাকর ফাইনালে গৃধারীপুর ফুটবল স্পোর্টিং ক্লাব ৫ -২ গোলে চকপাড়া ফুটবল স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরো খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী উপজেলা শাখার ক্রিড়া ও ছাত্র কল্যান সম্পাদক মোজাহিদ মুন্সি।

শেষে বিজয়ী দলের মাঝে একটি ৩২ ইন্চি কালার এলইডি টিভি ও বিজিত দলের মধ্যে ছাগল পুরস্কার বিতরণ করেন অংশগ্রহনকারী অতিথি বৃন্দ।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত