Hope News

খাগড়াছড়ির গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত সেনা-পুলিশের ১৬ সদস্যসহ আহত অনেকে

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের সশস্ত্র হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। একই ঘটনায় সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনাসদস্য এবং গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কঠোরভাবে জানানো হয়েছে, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

মন্ত্রণালয় আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে এ ঘটনার তদন্ত কার্যক্রম চলছে এবং সুষ্ঠু তদন্তে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Hope News

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খাগড়াছড়ির গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত সেনা-পুলিশের ১৬ সদস্যসহ আহত অনেকে

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের সশস্ত্র হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। একই ঘটনায় সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনাসদস্য এবং গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে কঠোরভাবে জানানো হয়েছে, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

মন্ত্রণালয় আরও জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে এ ঘটনার তদন্ত কার্যক্রম চলছে এবং সুষ্ঠু তদন্তে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত