Hope News

পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে যাত্রীদের মাঝে ইফতার বিতরণ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে যাত্রীদের মাঝে ইফতার বিতরণ

আজকের খবর জেলা প্রতিনিধি :-  পবিত্র রমজান মাসে ঘরে ফেরার পথে থাকা রোজাদারদের প্রতি সহমর্মিতা জানাতে যাত্রী ও পথচারীদের সুবিধার্থে পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। 

পৌরসভার বৈরী হরিণমারি গ্রামে (ফায়ারসার্ভিস  সংলগ্ন)  শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সংগঠনটির নিজস্ব কার্যালয় হতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

ইফতারের মুহূর্তে যারা রাস্তায় কিংবা যাতায়াতের মধ্যে থাকেন, তাদের সুবিধার্থে ঢাকা রংপুর মহাসড়কে সংগঠনের সভাপতি গোলজার সরকার রাজিবের নেতৃত্বে বয়স্ক থেকে পথচারী, রিক্সা ভ্যান অটো ড্রাইভার এবং যাত্রীদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ সময়ে সংগঠনে অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সজীব মাস্টার, সহ সভাপতি আবু কাওছার,সাধারণ সম্পাদক রিপন মিয়া, সহকারী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ  মিজানুর রহমান ছাড়াও সাধারণ সদস্য রাজু আহমেদ, জেলাল, রুবেল, আরিয়ান রাকিব, সাজ্জাদ, ইব্রাহিম সরকার প্রমুখ। 

এই উদ্যোগ প্রসঙ্গে গোলজার সরকার রাজিব সাংবাদিকদের বলেন,আমরা মানুষের এই দৈনন্দিন বাস্তবতাকে গুরুত্ব দিই। সেজন্য চলার পথে থাকা রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়ার এই 

উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। 

মানবসেবা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনের বাস্তব মুহূর্তগুলোতে আন্তরিকতা, সম্মান ও সহমর্মিতা নিয়ে তাদের পাশে থাকাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।

উল্লেখ্য,পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থা (স্বেচ্ছাসেবী সংগঠন) ২০১৯ সালে স্থাপিত হওয়ার পর থেকেই  জনসেবামূলক কাজের মাধ্যমে সমাজের গরীব, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Hope News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে যাত্রীদের মাঝে ইফতার বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আজকের খবর জেলা প্রতিনিধি :-  পবিত্র রমজান মাসে ঘরে ফেরার পথে থাকা রোজাদারদের প্রতি সহমর্মিতা জানাতে যাত্রী ও পথচারীদের সুবিধার্থে পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে। 

পৌরসভার বৈরী হরিণমারি গ্রামে (ফায়ারসার্ভিস  সংলগ্ন)  শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সংগঠনটির নিজস্ব কার্যালয় হতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

ইফতারের মুহূর্তে যারা রাস্তায় কিংবা যাতায়াতের মধ্যে থাকেন, তাদের সুবিধার্থে ঢাকা রংপুর মহাসড়কে সংগঠনের সভাপতি গোলজার সরকার রাজিবের নেতৃত্বে বয়স্ক থেকে পথচারী, রিক্সা ভ্যান অটো ড্রাইভার এবং যাত্রীদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এ সময়ে সংগঠনে অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সজীব মাস্টার, সহ সভাপতি আবু কাওছার,সাধারণ সম্পাদক রিপন মিয়া, সহকারী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ  মিজানুর রহমান ছাড়াও সাধারণ সদস্য রাজু আহমেদ, জেলাল, রুবেল, আরিয়ান রাকিব, সাজ্জাদ, ইব্রাহিম সরকার প্রমুখ। 

এই উদ্যোগ প্রসঙ্গে গোলজার সরকার রাজিব সাংবাদিকদের বলেন,আমরা মানুষের এই দৈনন্দিন বাস্তবতাকে গুরুত্ব দিই। সেজন্য চলার পথে থাকা রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়ার এই 

উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। 

মানবসেবা নিশ্চিত করার পাশাপাশি মানুষের জীবনের বাস্তব মুহূর্তগুলোতে আন্তরিকতা, সম্মান ও সহমর্মিতা নিয়ে তাদের পাশে থাকাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।

উল্লেখ্য,পলাশবাড়ী সমাজ কল্যান সংস্থা (স্বেচ্ছাসেবী সংগঠন) ২০১৯ সালে স্থাপিত হওয়ার পর থেকেই  জনসেবামূলক কাজের মাধ্যমে সমাজের গরীব, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত