সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী মারাত্মকভাবে আহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শেখপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল মোজাম্মেল নামের পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটর সাইকেলটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহত মোজাম্মেল পৌরসভার শেখপাড়া মিজানের পোল্ট্রি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করেন।
পোল্ট্রি ফার্মের মালিক মো. মিজান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা মোজাম্মেলকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন