গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে মাদকদ্রব্য বিক্রি ও চুরির অপরাধে জাহাঙ্গীর (কুখ্যাত মাদক কারবারী) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ডাকেরপাড়া গ্রামে জাহাঙ্গীরকে একটি ছাগল চুরি করা অবস্থায় এবং মাদকসহ এলাকাবাসী আটক করে। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং চুরি যাওয়া ছাগলটিকেও জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর এই এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, তার অনৈতিক কর্মকাণ্ডের ফলে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল এবং মাদকের বিষবাষ্প ছড়িয়ে পড়ছিল। তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে এবং এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান। তিনি জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চুরির অপরাধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন