Hope News

এই তারেক সেই তারেক নয়

এই তারেক সেই তারেক নয়
ছবি-সংগৃহীত ( তারেক রহমান ও তার স্ত্রী)

”যে ভাইকে আমি রেখে এসেছিলাম সে এখন আর নাই। আমার মা”কে আমি সুস্থ্য অবস্থায় রেখে এসেছিলাম, নানা রোগে-শোকে ভোগার পরেও তাকে চিকিৎসা নিতে দেয়া হয়নি। তিনি এখন ভিষণ অসুস্থ্য” বিবিসির সাথে দেয়া এক সাক্ষাতকারে এই বক্তব্য গুলো দিয়েছেন তারেক রহমান। তার সাক্ষাৎকারে আমি অন্য এক তারেককে দেখেছি। এই তারেক সেই তারেক নয়।

আওয়ামীলীগের হাতে তিনি কতটা অত্যাচারের শিকার হয়েছেন তা গোটা দেশবাসী জানেন। তিনি যখন তার ভাই কোকোকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন তা শুনে আমি খানিকটা স্তম্ভিত হয়েছি। আর আমার বিশ্বাস যারা জাতীয়তাবাদী দল বিএনপিকে করেন তারেক রহমানের বক্তব্য শুনে তাদের হৃদয়েও হয়তো রক্তক্ষরণ হয়েছে।

তবে বিস্ময়কর বিষয় হলো-এই যে এতোটা নিপীড়ণের শিকার হলেন তারেক রহমান এতকিছুর পরেও তার বক্তব্যের মধ্যে কোনো প্রতিশোধ স্পৃহা দেখলাম না। বরং যখনই তাকে আওয়ামীলীগের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, তখনই তিনি অত্যন্ত বুদ্ধিবৃত্তিক উপায়ে এবং সুকৌশলে তার জবাব দিয়েছেন।

একই সাথে যখন বিবিসির এক সাংবাদিক জানতে চাইলেন যে, তিনি জলাই-আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড কি-না? সেই প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রেও একজন প্রজ্ঞাবান রাজনীতিবীদের পরিচয় দিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন জুলাই-আগস্টের আন্দোলনের ফল একক কোনো দল বা ব্যক্তিবর্গের নয়। গোটাদেশবাসী ছিলেন এই আন্দোরনের মাস্টারমাইন্ড।

সাংবাদিকরা তার কাছে জানতে চাইলেন যে তিনি আগামীতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন  কি না? এর উত্তরেও তিনি বললেন, জনগণ ও দল যদি চায় তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন। বিবিসিকে দেয়া ৪৫ মিনিটব্যাপী ভাষণ শুনে এটাই মনে হলো যে, তারেক রহমানের চিন্তা চেতনা সম্পূর্ণ ভাবে ফ্যাসিস্ট হাসিনা ও বাকশালী মুজিবের বিপরীত।

তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি পরিশুদ্ধ হোক ও সামনের দিকে এগিয়ে যাক সেটাই প্রত্যাশা রইলো।

আপনার মতামত লিখুন

Hope News

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এই তারেক সেই তারেক নয়

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত