Hope News

জীবনে অনেক কিছুই আছে যার হয়তো কোনো ক্ষতিপুরন হয় না

একজন বাবা ঠিক কতোটা কষ্ট পেলে নিজের সন্তানকে অস্বীকার করে তা আমি জানি না। তবে নিচের এই এভিডেভিড ঘোষণাটি পড়ে মনে হলো, জীবনে অনেক কিছুই আছে যার হয়তো কোনো ক্ষতিপুরন হয় না। সন্তান অতি আদর বা অধিক স্নেহে বাঁদর বনে যাওয়ার আগে সবারই সতর্ক হওয়া উচিৎ। নিজে রাজা-গজা কিছু না হয়েও পুত্র - কন্যাদের রাজপুত্র - রাজকন্যা ভাবা বাদ দিতে হবে। সমাজ ও জীবনের কঠিন বাস্তবতা গুলো শিক্ষা দিয়ে বড় করতে হবে। তা না হলে কে জানে হয়তো এমন ঘটনা যেকারো জীবনে ঘটতে পারে।

আমি শ্রী বিমল চন্দ্র মোহন্ত, পিতা- মৃত বিষ্ণু চরন মোহন্ত, মাতা- মৃত অঞ্জলী ময়ী মোহস্ত, সাং- রামরাম, পোঃ দেউতিরহাট- ৫৬১০, থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাট, ধর্ম- সনাতন (হিন্দু)।

১। আমার কন্যা তন্দ্রা রানী মোহন্ত, জন্ম তারিখ- ০৪/১২/২০০২ ইং। আমার উক্ত কন্যা তন্দ্রা রানী মোহন্ত এর ভবিষ্যত জীবনের কথা চিন্তা করিয়া আমি বিগত ১৯/০৯/২০২৫ ইং তারিখে জনৈক কৌশিক কুমার মোহন্ত, পিতা- নির্মল চন্দ্র মোহন্ত, মাতা-কৃষ্ণা রানী মোহন্ত, সাং- দক্ষিণ মন্দুয়ার, পোঃ সাদুল্যাপুর- ৫৭১০, থানা- সাদুল্যাপুর, জেলা- গাইবান্ধা এর সহিত বিবাহ রেজিষ্ট্রি সম্পাদন করিয়া রাখি এবং পরবর্তীতে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করিব বলিয়া সিদ্ধান্ত গ্রহণ করিয়াছিলাম।

২। উল্লেখ্য যে, আমার উক্ত কন্যা তন্দ্রা রানী মোহস্ত ছোটবেলা হইতেই একরোখা ও জেদী প্রকৃতির ছিল। বিগত ২৯/১০/২০২৫ ইং তারিখ আমার উক্ত কন্যা অজ্ঞাতনামা এক যুবকের সহিত প্রেমের সম্পর্কে আবদ্ধ হইয়া আমার বাড়ি হইতে উক্ত অজ্ঞাতনামা যুবকের সহিত চলিয়া যায়, যাহাতে আমি সহ আমাদের পরিবারের মান-সম্মানের ক্ষতি হইয়াছে এবং বর্তমানে আমি সহ আমার পরিবারের সদস্যগণ সামাজিকভাবে কোনঠাসা অবস্থায় দিন যাপন করিতেছি।

৩। যে কোন মুহুর্তে আমার উক্ত কন্যা তন্দ্রা রানী মোহন্ত এর দ্বারা আমি সহ আমার পরিবারের শান্তি শৃঙ্খলা বিঘ্নসহ আর্থিক ক্ষতি সাধিত হইবার সমূহ সম্ভাবনা রহিয়াছে এবং বিগত ১৯/০৯/২০২৫ ইং তারিখে কৌশিক কুমার মোহন্ত এর সহিত সম্পাদিত বিবাহের রেজিস্ট্রেশন আমি পিতা হিসাবে তাহা প্রত্যাহারের ঘোষণা প্রদান করিতেছি।

আমি আরো ঘোষণা করিতেছি যে, অদ্যকার তারিখ হইতে আমার উক্ত কন্যা তন্দ্রা রানী মোহস্ত এর সহিত আমার পিতা-কন্যার সম্পর্ক ছিন্ন করিলাম এবং তাহাকে আমি ত্যাজ্য কন্যা হিসাবে ঘোষণা করিলাম। অদ্যকার তারিখ হইতে সে আমাকে পিত্য হিসাবে দাবী করিতে পাড়িবে না। এবং আমিও তাহাকে কন্যা হিসাবে কোনরূপ দাবী করিব না। তাহার যেকোন কর্মের জন্য সে নিজেই দায়ী থাকিবে। আমি কোন- ভাবেই তাহার দায়-দায়িত্ব গ্রহণ করিব না।

সত্যি কঠিন সিদ্ধান্ত !

আপনার মতামত লিখুন

Hope News

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জীবনে অনেক কিছুই আছে যার হয়তো কোনো ক্ষতিপুরন হয় না

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত