Hope News

সিএনজি চালকের সততা: ফেরৎ দিলেন কীটনাশক ও বীজ, মুগ্ধ কর্মচারী

সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের এক সিএনজি চালক। গতকাল (রোববার) গোবিন্দগঞ্জ থেকে মোকামতলা যাওয়ার পথে এক কৃষি কোম্পানির কর্মচারী ভুলক্রমে তার সিএনজিতে ফেলে যাওয়া কীটনাশক ও ১০০ প্যাকেট লাউ-মরিচ বীজ আজ সকালে (সোমবার) ফিরিয়ে দিয়েছেন তিনি। হারানো মাল ফিরে পেয়ে হাফ ছেড়ে বাঁচলেন ওই কর্মচারী।

জানা যায়, গতকাল সন্ধ্যায় ওই কর্মচারী গোবিন্দগঞ্জ থেকে মোকামতলা যাওয়ার জন্য রাখালবুরুজ ইউনিয়নের সিএনজি চালকের গাড়িতে ওঠেন। পথিমধ্যে নেমে যাওয়ার সময় তাড়াহুড়োয় নিজের ব্যবসার অতি গুরুত্বপূর্ণ জিনিস, যার মধ্যে কীটনাশক এবং প্রায় একশ' প্যাকেট লাউ ও মরিচের বীজ ছিল, তা গাড়িতেই ফেলে যান। রাতে বহু খোঁজাখুঁজির পরেও জিনিসপত্র খুঁজে না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েন তিনি। একজন কোম্পানির অধঃস্থন কর্মচারী হিসেবে এতো বিপুল পরিমাণের হারানো মালের বোঝা বহন করা তার জন্য খুবই কঠিন ছিল।

তবে আজ (সোমবার) সকালে আল্লাহর অশেষ কৃপায় গোবিন্দগঞ্জেই সেই সিএনজি চালকের সাথে তার দেখা হয়ে যায়। কোনো প্রকার দ্বিধা ছাড়াই চালক তার আমানতের সমস্ত জিনিস ফিরিয়ে দেন।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মচারী বলেন, "গতকাল হারিয়ে যাওয়ার পর খুব কঠিন অবস্থার মুখোমুখি হতে যাচ্ছিলাম। আজকের এই অপ্রত্যাশিত দেখা ও ভাইয়ের আন্তরিকতায় আমি মুগ্ধ। তিনি নিজে হাতে আমানতের জিনিস ফিরিয়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচলেন। তার মতো মানুষেরাই সমাজের সম্পদ। আল্লাহ ভাইকে হেফাজত করুন এবং রাস্তাঘাটের সব ধরনের বিপদ-আপদ থেকে রক্ষা করুন। আমিন।"

সাধারণ সিএনজি চালকের এমন সততা সত্যিই প্রশংসনীয়। রাখালবুরুজ ইউনিয়নের এই চালক প্রমাণ করলেন, এখনও সমাজে সততা ও মানবতা টিকে আছে, যা অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে থাকবে। তার এই কাজ মানুষের প্রতি মানুষের আস্থা ও ভরসা আরও বাড়িয়ে দেবে।

আপনার মতামত লিখুন

Hope News

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সিএনজি চালকের সততা: ফেরৎ দিলেন কীটনাশক ও বীজ, মুগ্ধ কর্মচারী

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত