বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ২৪শে জানুয়ারি (শনিবার) গাইবান্ধা সফরে আসছেন। ওইদিন সকাল ৯টায় জেলার পলাশবাড়ী উপজেলায় এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি ভাষণ দেবেন। স্থানীয় পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এই জনসভার আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা জামায়াত নেতৃবৃন্দ।
আজ সন্ধ্যায় জেলা জমায়াত আয়োজিত শূরা ও কর্মপরিষদের বৈঠকে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমনের বিষয়টি জানানো হয়।
দীর্ঘদিন পর আমীরে জামায়াতের এই আগমনকে কেন্দ্র করে গাইবান্ধা জেলা ও পলাশবাড়ী উপজেলার নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভাটি সফল করতে ইতোমধ্যেই স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, দেশ পুনর্গঠন, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সেই সঙ্গে ১২ ফেব্রুয়ারীর নির্বাচন উপলক্ষ্যে জামায়াতের পক্ষে ব্যাপক জনমত গঠন করার লক্ষ্যে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ আশা করছেন, পলাশবাড়ী ও আশপাশের এলাকা থেকে দুই লক্ষাধিক সাধারণ মানুষ ও নেতা-কর্মী এই সমাবেশে যোগ দেবেন।
এই ব্যাপারে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের সাথে কথা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান-
"আমীরে জামায়াতের আগমন উপলক্ষে আমরা সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ, ২৪শে জানুয়ারির জনসভা গাইবান্ধার ইতিহাসে একটি স্মরণীয় গণসমাবেশে পরিণত হবে।"।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন