Hope News

গাইবান্ধা জেলা ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

গাইবান্ধা জেলা ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

 বিএমডিসি কর্তৃক চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ডেন্টাল পরিষদ গাইবান্ধা জেলা শাখা।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন প্রদান এবং তাদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের দন্তস্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের যথাযথভাবে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠলেও পেশাগত নিবন্ধনের অভাব এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সংকটের কারণে তাদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত হচ্ছে না।

স্মারকলিপিতে আরো বলা হয়, ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন নিশ্চিত করা হলে একদিকে রাষ্ট্রের বিদ্যমান দক্ষ জনশক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজলভ্য ও সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা লাভ করবে এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর বিদ্যমান চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

এতে বলেন, ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য পেশাগত অধিকার নিশ্চিত করা কেবল একটি পেশাজীবী গোষ্ঠীর দাবি নয়। এটি দেশের জনস্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করার একটি সময়োপযোগি পদক্ষেনপ। তাই বিষয়টি জনস্বার্থের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করা হয়।

স্মারকলিপি প্রদানের সময় গাইবান্ধা জেলা ডেন্টাল পরিষদের সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক সাগর আহমেদ, আরিফ, আর: মজিদ, জুয়েল, তারেক,মুন,রাজেদ, চঞ্চলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Hope News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গাইবান্ধা জেলা ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত