Hope News

পলাশবাড়ীতে রামমূর্তি অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি অপসারণ এবং কথিত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে পৌর শহরের চৌমাথা মোড়ে "সচেতন নাগরিক ফোরাম, পলাশবাড়ী উপজেলা শাখা"-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, মন্দিরের বাইরে নির্মিত ৩২, ৫২ ও ৮২ ফুট উচ্চতার মূর্তিগুলো দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে তারা হরিদাস নামে এক ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে "সচেতন নাগরিক ফোরাম, পলাশবাড়ী" আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. আসাদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, যুগ্ম সচিব সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌমাথা মোড়ে এসে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজকদের দাবি অনুযায়ী, কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে চৌমাথা মোড় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুলিশ, ডিবি পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার তদারকিতে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতারাও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আপনার মতামত লিখুন

Hope News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পলাশবাড়ীতে রামমূর্তি অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত