Hope News

পলাশবাড়ীতে নিজ বসতবাড়ীতে আগুন নিয়ে অন্যকে ফাঁসানোর চেষ্টা সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে নিজের ঘরে নিজেই আগুন দিয়ে অন্যকে ফাঁসানোর অপচেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের জাইতর গ্রামে জমাজমি সংক্রান্ত জেরে দীর্ঘ দিন ধরে শ্রী নারায়ন চন্দ্র ও শ্রীমতি নীলা রানী গং দের সাথে জমিজমা সংক্রান্ত জেরে নিজের ঘরে নিজেই আগুন দিয়ে শ্রী মাখন চন্দ্রসহ তার পরিবারকে  ফাঁসানোর অপচেষ্টার অভিযোগে পলাশবাড়ী প্রেসক্লাবে ভুক্তভোগী জরুরী সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২৭ জুন) রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মাথন চন্দ্র সরকার দাবি করেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ বিভিন্ন সময় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, মামলা এবং হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন।

শ্রী মাখন চন্দ্র বলেন  বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা করি, মামলার রায় আমি পেলে বিজ্ঞ আদালত আমাকে কমিশন করে জমি বুঝিয়ে দিলেও বিবাদী নারায়ন ও নীলা গং'রা আমাকে জমিতে উঠতে দেননি।    আদালতের নির্দেশনা অমান্য  ও প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বারবার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টি মিমাংসার উদ্দেশ্যে  ২৭ জুন শনিবার সকাল ১০ টায় গ্রাম্য শালিস বৈঠকের আয়োজন করে। বিবাদী নারায়ন উক্ত শালিসে উপস্থিত না হয়ে নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে সেই ঘটনার দায় আমার ও পরিবারের সদস্যদের ওপর চাপানোর চেষ্টা করছে। এমনকি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং নতুন করে হয়রানির উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রতিপক্ষের এ ধরনের কর্মকাণ্ডে তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় মিথ্যা মামলায় জড়ানো কিংবা নতুন করে হয়রানির আশঙ্কা রয়েছে বলেও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং মিথ্যা অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপনার মতামত লিখুন

Hope News

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ীতে নিজ বসতবাড়ীতে আগুন নিয়ে অন্যকে ফাঁসানোর চেষ্টা সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত