পলাশবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পলাশবাড়ীর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্ল্যাপুর) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু।
সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আ. মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসান, উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সেক্রেটারি মুশফিকুর রহমান রিপন এবং পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যাগ পল্লী, নকশীকাঁথা পল্লীসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা, প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কাওছার মো. নজরুল ইসলাম বলেন, "গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতার মাধ্যমে গ্রাম হবে উন্নয়নের মূল কেন্দ্র। সরকার গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।"
বক্তারা বলেন, পল্লী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। দিবসটিতে সাধারণ মানুষের মাঝে পল্লী উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন বক্তারা।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়নে অবদান রাখা বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে চেক ও গাছের চারা তুলে দেওয়া হয় এবং গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন