বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার)-এর নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে করা হবে মর্মে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর ফলে এতদিন ধরে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যে প্রক্রিয়া প্রচলিত ছিল, তা বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন ধরেই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতেই সরকার এই নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে রোববার বিশ্ব শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারও এনটিআরসিএ-এর মাধ্যমে মেধাভিত্তিক যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন