Hope News

বৃষ্টিতে তলিয়ে থাকে স্কুলের মাঠ পানি মাড়িয়েই শিক্ষার্থীদের যাতায়াত

পানি মাড়িয়েই শিক্ষার্থীদের যাতায়াতমো.শাহরিয়ার কবির আকন্দ সিনিয়র সাংবাদিক ও জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ বৃষ্টিতে তলিয়ে গেছে স্কুলের মাঠ,পানি মাড়িয়েই শিশু শিক্ষার্থীদের যাতায়াত। বিভিন্ন পানি বাহিত রোগসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে উক্ত বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা।

জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সরবঙ্গভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নিচু হওয়া,অত্রাঞ্চলের ড্রেন,পুকুর,ডোবা ভরাট করে অপরিকল্পিত বাড়ী ঘর নির্মাণের ফলে পর্যাপ্ত পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় স্কুল মাঠে। এই সমস্যার কারণে মাঠ কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। আর এ কারণে কমলমতি শিশু শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যাতায়াতে চরম ভোগান্তি পড়তে হয়।

শিশু শিক্ষার্থীরা জানান, মাঠে পানি জমে থাকায় ও পিচ্ছিল ও কর্দমাক্ত মাঠ থাকায় জাতীয় সংগীত,পিটি,প্যারেড ও খেলাধুলা বন্ধ হয়ে যায়। শ্রেণিকক্ষে আসা-যাওয়াও সমস্যা হয়। এসময় একটু পা পিছলে গেলেই শরীরে কাদা লাগে,বই খাতা ভিজে নষ্ট হয়ে যায়।

মাঠ ভরাট,উঁচু করণ, ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ বিষয়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ শরিফুল ইসলাম সবুজ জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরে একাধিক মৌখিক ভাবে আবেদন করার পরেও কোন ব্যবস্থা হয়নি বলে তিনি জানান।

এ ব্যাপারে শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সচেতন এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষসহ জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয় : পলাশবাড়ী

আপনার মতামত লিখুন

Hope News

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে তলিয়ে থাকে স্কুলের মাঠ পানি মাড়িয়েই শিক্ষার্থীদের যাতায়াত

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

পানি মাড়িয়েই শিক্ষার্থীদের যাতায়াতমো.শাহরিয়ার কবির আকন্দ সিনিয়র সাংবাদিক ও জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ বৃষ্টিতে তলিয়ে গেছে স্কুলের মাঠ,পানি মাড়িয়েই শিশু শিক্ষার্থীদের যাতায়াত। বিভিন্ন পানি বাহিত রোগসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে উক্ত বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা।

জানা যায়, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের সরবঙ্গভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নিচু হওয়া,অত্রাঞ্চলের ড্রেন,পুকুর,ডোবা ভরাট করে অপরিকল্পিত বাড়ী ঘর নির্মাণের ফলে পর্যাপ্ত পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় স্কুল মাঠে। এই সমস্যার কারণে মাঠ কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে। আর এ কারণে কমলমতি শিশু শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যাতায়াতে চরম ভোগান্তি পড়তে হয়।

শিশু শিক্ষার্থীরা জানান, মাঠে পানি জমে থাকায় ও পিচ্ছিল ও কর্দমাক্ত মাঠ থাকায় জাতীয় সংগীত,পিটি,প্যারেড ও খেলাধুলা বন্ধ হয়ে যায়। শ্রেণিকক্ষে আসা-যাওয়াও সমস্যা হয়। এসময় একটু পা পিছলে গেলেই শরীরে কাদা লাগে,বই খাতা ভিজে নষ্ট হয়ে যায়।

মাঠ ভরাট,উঁচু করণ, ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ বিষয়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ শরিফুল ইসলাম সবুজ জনপ্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরে একাধিক মৌখিক ভাবে আবেদন করার পরেও কোন ব্যবস্থা হয়নি বলে তিনি জানান।

এ ব্যাপারে শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সচেতন এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষসহ জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত