Hope News

সনাতনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল উদ্বোধন করলেন লেবু মাওলানা এমপি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৃন্দাবনপাড়ায় (মধ্যরামচন্দ্রপুর) 'সনাতনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল'-এর ভবন নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী ও সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো: নজরুল ইসলাম (লেবু মাওলানা)।

এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ, থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান, জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ অন্যান্যরা।

​প্রধান অতিথি অধ্যক্ষ মো: নজরুল ইসলাম বলেন, "এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি এই অঞ্চলের শিক্ষাসহ স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে পলাশবাড়ী ও আশেপাশের এলাকার সাধারণ মানুষ ঘরের কাছেই উন্নত চিকিৎসা সেবা পাবে।

অন্যান্য বক্তারা মেডিকেল কলেজ ও হাসপাতালটির দ্রুত নির্মাণ কাজ শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ও শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু বলেন, অত্র এলাকার সর্বস্তরের জনপদের মানুষের শিক্ষা ও সেবা করার একটি স্বপ্ন নিয়ে সনাতনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটি প্রতিষ্ঠা করতে যাচ্ছি।

আমরা চাচ্ছি এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ মানসম্মত চিকিৎসা পাবে। আজ ছাদ ঢালাইয়ের মাধ্যমে সেই স্বপ্নের একটি মজবুত ভিত্তি তৈরি হলো। আমি আশা করি, সকলের সহযোগিতায় খুব দ্রুতই আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা শুরু করতে পারব।

এদিকে, স্থানীয় এলাকাবাসী এবং মন্দির কমিটির সদস্যরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই প্রতিষ্ঠানটি চালু হলে এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। 

অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

বিষয় : হরিদাস বাবু রামচন্দ্রপুর মন্দির

আপনার মতামত লিখুন

Hope News

শনিবার, ১৩ জুন ২০২৬

সনাতনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল উদ্বোধন করলেন লেবু মাওলানা এমপি

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৃন্দাবনপাড়ায় (মধ্যরামচন্দ্রপুর) 'সনাতনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল'-এর ভবন নির্মাণ কাজের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী ও সাদুল্লাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো: নজরুল ইসলাম (লেবু মাওলানা)।

এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ, থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান, জামায়াত নেতা তাজুল ইসলাম মিলনসহ অন্যান্যরা।

​প্রধান অতিথি অধ্যক্ষ মো: নজরুল ইসলাম বলেন, "এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি এই অঞ্চলের শিক্ষাসহ স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে পলাশবাড়ী ও আশেপাশের এলাকার সাধারণ মানুষ ঘরের কাছেই উন্নত চিকিৎসা সেবা পাবে।

অন্যান্য বক্তারা মেডিকেল কলেজ ও হাসপাতালটির দ্রুত নির্মাণ কাজ শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ও শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু বলেন, অত্র এলাকার সর্বস্তরের জনপদের মানুষের শিক্ষা ও সেবা করার একটি স্বপ্ন নিয়ে সনাতনী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটি প্রতিষ্ঠা করতে যাচ্ছি।

আমরা চাচ্ছি এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ মানসম্মত চিকিৎসা পাবে। আজ ছাদ ঢালাইয়ের মাধ্যমে সেই স্বপ্নের একটি মজবুত ভিত্তি তৈরি হলো। আমি আশা করি, সকলের সহযোগিতায় খুব দ্রুতই আমরা পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা শুরু করতে পারব।

এদিকে, স্থানীয় এলাকাবাসী এবং মন্দির কমিটির সদস্যরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই প্রতিষ্ঠানটি চালু হলে এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। 

অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত