Hope News

গাইবান্ধা প্রতিদিনের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা প্রতিদিনের সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মো. লিমন মিয়াকে* সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থার দাবিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সাংবাদিক লিমন মিয়া সম্প্রতি ধাপেরহাটের বাসিন্দা সাবিনা ইয়াসমিন মিতু (২৬) এর ইয়াবা সেবনসহ নানা অপকর্মের সংবাদ স্থানীয় পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশ করেন। 

সংবাদ প্রকাশের পর ৩০ জুন ২০২৬ সন্ধ্যায় অভিযুক্ত সাবিনা ইয়াসমিন মিতু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে ফোন দিয়ে সংবাদে ব্যবহৃত ভিডিও ফুটেজ মুছে ফেলার জন্য চাপ দেন। 

অভিযোগে আরও বলা হয়, ভিডিওটি অপসারণ না করলে “বড় ধরনের ক্ষতি” করা হবে বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি নিজেকে গণঅধিকার পরিষদের নেতা দাবি করে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রভাব খাটানোর কথাও বলা হয়। 

অভিযুক্ত সাবিনা ইয়াসমিন মিতু গণঅধিকার পরিষদের রংপুর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাংবাদিক লিমন মিয়া অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দেন। 

আপনার মতামত লিখুন

Hope News

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গাইবান্ধা প্রতিদিনের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা প্রতিদিনের সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মো. লিমন মিয়াকে* সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত ব্যবস্থার দাবিতে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সাংবাদিক লিমন মিয়া সম্প্রতি ধাপেরহাটের বাসিন্দা সাবিনা ইয়াসমিন মিতু (২৬) এর ইয়াবা সেবনসহ নানা অপকর্মের সংবাদ স্থানীয় পত্রিকা ও অনলাইন মাধ্যমে প্রকাশ করেন। 

সংবাদ প্রকাশের পর ৩০ জুন ২০২৬ সন্ধ্যায় অভিযুক্ত সাবিনা ইয়াসমিন মিতু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে ফোন দিয়ে সংবাদে ব্যবহৃত ভিডিও ফুটেজ মুছে ফেলার জন্য চাপ দেন। 

অভিযোগে আরও বলা হয়, ভিডিওটি অপসারণ না করলে “বড় ধরনের ক্ষতি” করা হবে বলে হুমকি দেওয়া হয়। পাশাপাশি নিজেকে গণঅধিকার পরিষদের নেতা দাবি করে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রভাব খাটানোর কথাও বলা হয়। 

অভিযুক্ত সাবিনা ইয়াসমিন মিতু গণঅধিকার পরিষদের রংপুর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাংবাদিক লিমন মিয়া অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দেন। 

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত