Hope News

পলাশবাড়ী উপজেলা পরিষদে এমপি'র কার্যালয় উদ্বোধন

পলাশবাড়ী উপজেলা পরিষদের পুরাতন ভবনে নতুন একটি কার্যালয় চালু করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই ২০২৬) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে পলাশবাড়ীর সংসদ সদস্যের (এমপি) এই কার্যালয়টি উদ্বোধন করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। 

আরো উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এই সময় সংসদ সদস্য নজরুল মাওলানাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন।

কার্য্যালয়টি উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় জনগণের জন্য সংসদ সদস্যের সাথে যোগাযোগ ও দাপ্তরিক কাজ পরিচালনা সহজতর হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Hope News

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ী উপজেলা পরিষদে এমপি'র কার্যালয় উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

পলাশবাড়ী উপজেলা পরিষদের পুরাতন ভবনে নতুন একটি কার্যালয় চালু করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই ২০২৬) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে পলাশবাড়ীর সংসদ সদস্যের (এমপি) এই কার্যালয়টি উদ্বোধন করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। 

আরো উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এই সময় সংসদ সদস্য নজরুল মাওলানাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন।

কার্য্যালয়টি উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় জনগণের জন্য সংসদ সদস্যের সাথে যোগাযোগ ও দাপ্তরিক কাজ পরিচালনা সহজতর হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত