গাইবান্ধার পলাশবাড়ীতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আগামীকাল আবারও একই সময়ে ও একই স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এই পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
আজ বিকেলে উপজেলা জামায়াতে ইসলামী তাদের দলীয় কার্যালয়ে এক নীতি নির্ধারণী বৈঠক করে। বৈঠক শেষে আগামীকাল একই সময়ে ও স্থানে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ এবং সংবাদ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের এই ঘোষণার ঘণ্টা দেড়েক পর, রাত ৮টার দিকে পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেন।
এতে এলাকায় রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একই সময়ে ও একই স্থানে উভয় দলের কর্মসূচি পালনের ঘোষণা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঝুঁকি তৈরি করতে পারে। তবে এখন পর্যন্ত উভয় দলের পক্ষ থেকে কর্মসূচি স্থানান্তরের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
উল্লেখ্য, গতকাল সোমবার পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় শিবিরের এক কর্মীকে বিএনপির কর্মীরা মারধর করলে পরবর্তীতে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় দলেরই বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন