ফেসবুক লাইভে আমার নামে প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি "Sri Horidas Chondro Toronidas" থেকে এক ফেসবুক লাইভে আমাকে জড়িয়ে গত (৫ জুলাই) যে বক্তব্য প্রদান করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ ধরনের অসত্য প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জনসাধারণের অবগতির জন্য দ্ব্যর্থহীনভাবে জানাচ্ছি যে, উক্ত মন্দিরের নির্মাণ, উদ্বোধনের সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও আমার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও কারও সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের কোনো অধিকার কারও নেই। তাই সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার, প্রচারিত মিথ্যা বক্তব্য প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য আহ্বান জানাচ্ছি।
অন্যথায়, আমার সম্মান, সুনাম ও জনআস্থা রক্ষার্থে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
আমার নির্বাচনী এলাকাসহ সকলের প্রতি আন্তরিক অনুরোধ—Sri Horidas Chondro Toronidas" আইডি থেকে আমাকে জড়িয়ে যে মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক অপতথ্য প্রচার করা হয়েছে সেটি শেয়ার, মন্তব্য বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
সেই সাথে সকলের প্রতি অনুরোধ,কোনো গুজব বা অপপ্রচারে কান দিবেন না এবং ফেসবুকের যেকোনো অপপ্রচার শেয়ার বা লাইক,কমেন্ট করার আগে তার সত্যতা যাচাই করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
প্রতিবাদকারী
অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)
মাননীয় সংসদ সদস্য
৩১,গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী)
তারিখ: ৬ জুলাই ২০২৬
বিষয় : লেবু মাওলানা লেবু মাওলানা হরিদাস

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন