Hope News

গোবিন্দগঞ্জে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ রহিমের সংবাদ সম্মেলন

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, প্রচার সেক্রেটারি মাজহারুল ইসলাম, জামায়াত নেতা মশিউর রহমান, আবু আল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তব্যে ডা. আব্দুর রহিম সরকার বলেন, সমৃদ্ধ ও উন্নত গোবিন্দগঞ্জ গড়ার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে থাকার কারণে ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাবন্দি করে রাখা হয়েছিল। তবে কারাবরণসহ নানা প্রতিকূলতার মধ্যেও তিনি গোবিন্দগঞ্জবাসীর কল্যাণে সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

তিনি বলেন, রাস্তা-ঘাট সংস্কার, দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সহায়তা, বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

ডা. আব্দুর রহিম আরও বলেন, নদীভাঙন প্রতিরোধ, গোবিন্দগঞ্জ সুগার মিল চালু, ইপিজেড নির্মাণ, কোচাশহরকে শিল্পনগরী হিসেবে ঘোষণা এবং স্বাস্থ্য ও বিনোদন বিকাশে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে তিনি অনেক আগে থেকেই নানা উদ্যোগ গ্রহণ করে যাচ্ছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ নির্বাচিত হলে গোবিন্দগঞ্জকে একটি সমৃদ্ধ ও উন্নত জনপদে রূপান্তরিত করতে মাদক ও দুর্নীতিকে চিরতরে বিদায় জানানো হবে। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে তিনি সবসময় পাশে থাকবেন এবং তাদের পেশাগত উন্নয়নে সহযোগিতা করবেন।

এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিষয় : গাইবান্ধা জামায়াত নির্বাচন ব্রেকিং নিউজ গোবিন্দগঞ্জ BBC ডাঃ আব্দুর রহিম

আপনার মতামত লিখুন

Hope News

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ রহিমের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, প্রচার সেক্রেটারি মাজহারুল ইসলাম, জামায়াত নেতা মশিউর রহমান, আবু আল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তব্যে ডা. আব্দুর রহিম সরকার বলেন, সমৃদ্ধ ও উন্নত গোবিন্দগঞ্জ গড়ার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রামে থাকার কারণে ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাবন্দি করে রাখা হয়েছিল। তবে কারাবরণসহ নানা প্রতিকূলতার মধ্যেও তিনি গোবিন্দগঞ্জবাসীর কল্যাণে সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

তিনি বলেন, রাস্তা-ঘাট সংস্কার, দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সহায়তা, বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

ডা. আব্দুর রহিম আরও বলেন, নদীভাঙন প্রতিরোধ, গোবিন্দগঞ্জ সুগার মিল চালু, ইপিজেড নির্মাণ, কোচাশহরকে শিল্পনগরী হিসেবে ঘোষণা এবং স্বাস্থ্য ও বিনোদন বিকাশে শিশুদের জন্য বিনোদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে তিনি অনেক আগে থেকেই নানা উদ্যোগ গ্রহণ করে যাচ্ছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ নির্বাচিত হলে গোবিন্দগঞ্জকে একটি সমৃদ্ধ ও উন্নত জনপদে রূপান্তরিত করতে মাদক ও দুর্নীতিকে চিরতরে বিদায় জানানো হবে। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে তিনি সবসময় পাশে থাকবেন এবং তাদের পেশাগত উন্নয়নে সহযোগিতা করবেন।

এসময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত