Hope News

পলাশবাড়ীতে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জনসভা বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধার  পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর আমীরের আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলা জামায়াত কার্যালয়ে জনসভা বাস্তবায়ন কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল হক।
সভায় জনসভার প্রস্তুতি পর্যালোচনা ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন উপকমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসভা বাস্তবায়ন কমিটির সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা।অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, সহকারী অধ্যাপক ফেরদৌস আলম এবং অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন  উপজেলা সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, রংপুর জেলা শিবিরের আইসিটি সম্পাদক তানজিমুল ইসলাম এবং জেলা শিবির সেক্রেটারি ইউসুফ আল কারজাভিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহিরুল হক বলেন, "আগামী ২৪ জানুয়ারির জনসভা এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ের মাইলফলক হয়ে থাকবে। আমীরে জামায়াতের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। যেকোনো মূল্যে এই জনসভাকে সুশৃঙ্খল ও জনসমুদ্রে পরিণত করতে প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।"

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমীরে জামায়াতের দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে সাধারণ মানুষ মুখিয়ে আছে। জনসভা সফল করতে গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জনসভার সাফল্য ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিষয় : পলাশবাড়ী জামায়াত জনসভা ডাঃ শফিকুর রহমান গাইবান্ধা-৩ ব্রেকিং নিউজ

আপনার মতামত লিখুন

Hope News

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পলাশবাড়ীতে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জনসভা বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধার  পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর আমীরের আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলা জামায়াত কার্যালয়ে জনসভা বাস্তবায়ন কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল হক।
সভায় জনসভার প্রস্তুতি পর্যালোচনা ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন উপকমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসভা বাস্তবায়ন কমিটির সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা।অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, সহকারী অধ্যাপক ফেরদৌস আলম এবং অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন  উপজেলা সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, রংপুর জেলা শিবিরের আইসিটি সম্পাদক তানজিমুল ইসলাম এবং জেলা শিবির সেক্রেটারি ইউসুফ আল কারজাভিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জহিরুল হক বলেন, "আগামী ২৪ জানুয়ারির জনসভা এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ের মাইলফলক হয়ে থাকবে। আমীরে জামায়াতের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। যেকোনো মূল্যে এই জনসভাকে সুশৃঙ্খল ও জনসমুদ্রে পরিণত করতে প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।"

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমীরে জামায়াতের দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে সাধারণ মানুষ মুখিয়ে আছে। জনসভা সফল করতে গ্রাম ও পাড়া-মহল্লায় গণসংযোগ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জনসভার সাফল্য ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত