গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রাজনৈতিক উদ্দ্যেশ্যে হয়রানিমূলক মিথ্যা মামলায় কারাবন্দী জামায়াত নেতা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজানের পরিবারের খোঁজ খবর নিলেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
আজ রবিবার(১২ এপ্রিল-২৬) বিকেলে গৃধারীপুর গ্রামে অবস্থিত বাসায় লেবু মাওলানা যান। এই সময় তিনি তার দুই পুত্র ও কন্যা সন্তানের খোঁজ খবর নেন।
পরিবারকে সান্ত্বনা দিয়ে সংসদ সদস্য বলেন, "মিজানুর রহমানকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্ত করার সব ধরনের চেষ্টা চলছে। ধৈর্য ধরে এই সংকটময় পরিস্থিতি মোকাবিলা করতে হবে।" তিনি আইনি লড়াইয়ে পাশে থাকার বিষয়েও পরিবারকে আশ্বস্ত করেন।
ইঞ্জিনিয়ার মিজানের পরিবার এই সময় এমপি লেবুর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে পলাশবাড়ী থানায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনার মামলায় মিজান কারাবন্দী হন, যাকে তার দল ও পরিবার ‘হয়রানিমূলক ও মিথ্যা’ বলে দাবি করে আসছে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন