Hope News

পলাশবাড়ীতে শ্রমিক দল নেতা শাহীন বহিষ্কার

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শ্রমিক দলের সদস্যসচিব শাহীন শেখকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা শ্রমিক দল এই সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সোমবার জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক লিখিত আদেশের মাধ্যমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, শাহীন শেখের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ উঠছিল। বিষয়টি খতিয়ে দেখার পর জেলা কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। আদেশে উল্লেখ করা হয়েছে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে যুক্ত থাকার প্রমাণ মেলায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা শ্রমিক দলের শীর্ষ নেতারা জানান, দলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নীতিবিরুদ্ধ কাজ বরদাশত করা হবে না। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে শাহীন শেখের সঙ্গে যোগাযোগের করা হলে তিনি হোপনিউজ২৪ ডটকমকে জানান, "আমাকে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে। পলাশবাড়ীর কতিপয় নেতা আমার ব্যাপারে জেলা সংগঠনকে ভুল বুঝিয়েছেন। তিনি শীঘ্রই তার বিরুদ্ধে আনীত বহিস্কারাদেশ প্রত্যাহার করার অনুরোধ জানান।

বিষয় : পলাশবাড়ী শ্রমিকদল নেতা বহিষ্কার শাহীন শেখ শৃংখলা

আপনার মতামত লিখুন

Hope News

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পলাশবাড়ীতে শ্রমিক দল নেতা শাহীন বহিষ্কার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শ্রমিক দলের সদস্যসচিব শাহীন শেখকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা শ্রমিক দল এই সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল সোমবার জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক লিখিত আদেশের মাধ্যমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, শাহীন শেখের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সংগঠনবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ উঠছিল। বিষয়টি খতিয়ে দেখার পর জেলা কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। আদেশে উল্লেখ করা হয়েছে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজে যুক্ত থাকার প্রমাণ মেলায় তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা শ্রমিক দলের শীর্ষ নেতারা জানান, দলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নীতিবিরুদ্ধ কাজ বরদাশত করা হবে না। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে শাহীন শেখের সঙ্গে যোগাযোগের করা হলে তিনি হোপনিউজ২৪ ডটকমকে জানান, "আমাকে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে। পলাশবাড়ীর কতিপয় নেতা আমার ব্যাপারে জেলা সংগঠনকে ভুল বুঝিয়েছেন। তিনি শীঘ্রই তার বিরুদ্ধে আনীত বহিস্কারাদেশ প্রত্যাহার করার অনুরোধ জানান।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত