Hope News

পলাশবাড়ী উপজেলা জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল ও তাঁর অনুসারীদের দ্বারা বরিশাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ওপর হামলা, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াত। এ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

উপজেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ জুলাই, ২০২৬, বুধবার নিম্নোক্ত কর্মসূচিগুলো পালিত হবে:
সংবাদ সম্মেলন: বিকেল ৪:০০ টায় পলাশবাড়ী প্রেসক্লাবে।
• বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: বিকেল ৪:৩০ মিনিটে পলাশবাড়ী চৌমাথায়।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কোনো প্রকার উসকানি ছাড়াই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচারের চরম পরিপন্থী। এ সময় স্থানীয় প্রশাসনকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একইসাথে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে শান্তিপূর্ণ এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে উপজেলা জামায়াত।

আপনার মতামত লিখুন

Hope News

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ী উপজেলা জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল ও তাঁর অনুসারীদের দ্বারা বরিশাল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের ওপর হামলা, দোকানপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা জামায়াত। এ ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

উপজেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ জুলাই, ২০২৬, বুধবার নিম্নোক্ত কর্মসূচিগুলো পালিত হবে:
সংবাদ সম্মেলন: বিকেল ৪:০০ টায় পলাশবাড়ী প্রেসক্লাবে।
• বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: বিকেল ৪:৩০ মিনিটে পলাশবাড়ী চৌমাথায়।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কোনো প্রকার উসকানি ছাড়াই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যা রাজনৈতিক শিষ্টাচারের চরম পরিপন্থী। এ সময় স্থানীয় প্রশাসনকে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একইসাথে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণকে শান্তিপূর্ণ এসব কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে উপজেলা জামায়াত।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত