Hope News

পলাশবাড়ীতে শিক্ষক দম্পতি কণ্যা ফাহমিদার বৃত্তি লাভ

গাইবান্ধার পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ফাহমিদা মন্ডল। ২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

বৃত্তিপ্রাপ্ত ফাহমিদা মন্ডল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরীহরিনমারী গ্রামের সম্ভ্রান্ত মন্ডল পরিবারের সন্তান শিক্ষক আবু ফরহাদ মন্ডল ও মাতা শিক্ষিকা মোছা.রুমি আক্তার বানু'র ২য় কণ্যা সন্তান।

অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে এই সাফল্য অর্জন করেছে এ শিক্ষার্থী।

মেধাবী শিক্ষার্থী ফাহমিদা মন্ডল শিক্ষাজীবন শুরু করে পলাশবাড়ীর স্বনামধন্য ইউনিক কিন্ডারগার্টেন স্কুল থেকে। সেখান থেকে বৃত্তি পরীক্ষায় পিএসসিতে সাফল্যের সহিত স্কলারশিপ নিয়ে ২য় স্থান অধিকার করে। পরবর্তীতে উপজেলার ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। সেখান থেকেই এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছে। এ শিক্ষার্থী মানবিক একজন ডাক্তার হয়ে গরীব-দুঃখীদের ফ্রীতে চিকিৎসা করার অভিপ্রায় ব্যাক্ত করে।

মেধাবী শিক্ষার্থী ফাহমিদা মন্ডলের পিতা-মাতা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করেছেন।

বিষয় : বৃত্তি পরীক্ষা এসএসসি রেজাল্ট

আপনার মতামত লিখুন

Hope News

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ীতে শিক্ষক দম্পতি কণ্যা ফাহমিদার বৃত্তি লাভ

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ফাহমিদা মন্ডল। ২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

বৃত্তিপ্রাপ্ত ফাহমিদা মন্ডল গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বৈরীহরিনমারী গ্রামের সম্ভ্রান্ত মন্ডল পরিবারের সন্তান শিক্ষক আবু ফরহাদ মন্ডল ও মাতা শিক্ষিকা মোছা.রুমি আক্তার বানু'র ২য় কণ্যা সন্তান।

অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে এই সাফল্য অর্জন করেছে এ শিক্ষার্থী।

মেধাবী শিক্ষার্থী ফাহমিদা মন্ডল শিক্ষাজীবন শুরু করে পলাশবাড়ীর স্বনামধন্য ইউনিক কিন্ডারগার্টেন স্কুল থেকে। সেখান থেকে বৃত্তি পরীক্ষায় পিএসসিতে সাফল্যের সহিত স্কলারশিপ নিয়ে ২য় স্থান অধিকার করে। পরবর্তীতে উপজেলার ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। সেখান থেকেই এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করেছে। এ শিক্ষার্থী মানবিক একজন ডাক্তার হয়ে গরীব-দুঃখীদের ফ্রীতে চিকিৎসা করার অভিপ্রায় ব্যাক্ত করে।

মেধাবী শিক্ষার্থী ফাহমিদা মন্ডলের পিতা-মাতা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া কামনা করেছেন।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত