মেরীরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষের(ভারপ্রাপ্ত) বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
এতদ্বারা অত্র এলাকাবাসী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পলাশবাড়ী-সাদুল্লাপুর(গাইবান্ধা-৩) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম (লেবু) ও মেরীর হাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জনাব বেলাল উদ্দিন সরকার এর বিরুদ্ধে শহিদুল ইসলাম কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ ও জালিয়াতির যে অভিযোগগুলো আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। তার এই মানহানিকর অপপ্রচারের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অপপ্রচারকারী শহীদুল একজন বড় প্রতারক। সে আজ থেকে ছয় বছর আগে নিজ ইচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছে। তার ইস্তফা পত্রটি মহামান্য হাইকোর্ট ও ডিজিসহ বিভিন্ন দপ্তর সত্য বলে প্রমাণ করেছে এবং চাকুরীতে পূনঃবহাল করার কোন সুযোগ নেই মর্মে মতামত দিয়েছেন। এর পরেও সে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় অপপ্রচার ও মানহানিকর তথ্য প্রচার করে আসছে।
কাজেই তার কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণকে বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
বিনীত-
মোঃ বেলাল উদ্দিন সরকার
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
মেরীরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসা
পলাশবাড়ী, গাইবান্ধা।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন