প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাসুদ রানা। গতকাল রোববার (১৭ মে) জেলা শিক্ষা অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী মাসুদ রানা উপজেলার গাড়ানাটা গ্রামের বাসিন্দা আমীর হোসেনের পুত্র।
শিক্ষা ও পেশাগত জীবনে অত্যন্ত কৃতি এই শিক্ষক ইতিপূর্বেও তাঁর মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পলাশবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
পেশাগত দক্ষতার উন্নয়নে তিনি ডিপিএড (২০২২-২৩ সেশন) কোর্সে পিটিআই গাইবান্ধা থেকে সিজিপিএ ৩.৮৫ (৪.০০ এর মধ্যে) পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়া ২০২৩ সালে আন্তঃ পিটিআই প্রতিযোগিতায় গাইবান্ধা পিটিআই ও রংপুর বিভাগে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেন।
উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাসুদ রানা এর আগে ২০২৫ সালেও গাইবান্ধা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
তাঁর এই সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন