Hope News

পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ পরিদর্শন করলেন গভর্নিং বডির সভাপতি মাওলানা জহুরুল হক

পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের সার্বিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ গতিশীল করতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন কলেজটির গভর্নিং বডির সভাপতি ও গাইবান্ধা জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা জহুরুল হক। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছান।

পরিদর্শনকালে মাওলানা জহুরুল হক কলেজের শিক্ষক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি প্রত্যেকের ব্যক্তিগত ও পেশাগত খোঁজখবর নেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। সভায় তিনি প্রতিষ্ঠানের পড়ালেখার মানোন্নয়ন এবং অবকাঠামোগত সার্বিক উন্নয়নের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
মাওলানা জহুরুল হক শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার মান ধরে রাখা এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় সভাপতির সাথে উপস্থিত ছিলেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক ফেরদৌস রহমান, সহকারি অধ্যাপক মোশাহেদুল ইসলাম, শাফিউর রহমান চৌধুরী জোহা, ইনস্ট্রাকটর হামিদুল হকসহ আরও অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দ।

পরিদর্শন শেষে তিনি কলেজের বর্তমান শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সামনের দিনগুলোতে কলেজটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Hope News

বুধবার, ২৯ জুলাই ২০২৬

পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ পরিদর্শন করলেন গভর্নিং বডির সভাপতি মাওলানা জহুরুল হক

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের সার্বিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশ গতিশীল করতে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন কলেজটির গভর্নিং বডির সভাপতি ও গাইবান্ধা জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা জহুরুল হক। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছান।

পরিদর্শনকালে মাওলানা জহুরুল হক কলেজের শিক্ষক ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি প্রত্যেকের ব্যক্তিগত ও পেশাগত খোঁজখবর নেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। সভায় তিনি প্রতিষ্ঠানের পড়ালেখার মানোন্নয়ন এবং অবকাঠামোগত সার্বিক উন্নয়নের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
মাওলানা জহুরুল হক শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার মান ধরে রাখা এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় সভাপতির সাথে উপস্থিত ছিলেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক ফেরদৌস রহমান, সহকারি অধ্যাপক মোশাহেদুল ইসলাম, শাফিউর রহমান চৌধুরী জোহা, ইনস্ট্রাকটর হামিদুল হকসহ আরও অন্যান্য শিক্ষক ও কর্মচারী বৃন্দ।

পরিদর্শন শেষে তিনি কলেজের বর্তমান শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সামনের দিনগুলোতে কলেজটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত