Hope News

দুর্বিনীত আওয়ামীলীগ ক্ষমা পাওয়ার কতটুকু যোগ্য?

আমি বরাবরই বলেছি আওয়ামীলীগকে রাজনৈতিক এবং আইনগত ভাবে মোকাবেলা করতে হবে। ২৪ এর অভ্যুত্থানে এবং এর পুর্বে তারা যে পাপ করেছে এই পাপের দায়েই এদরকে জাহান্নামের চৌরাস্তায় পাঠানো সম্ভব। এদরকে শায়েস্তা করার জন্য মবসৃষ্টি কিং অমানবিক আচরণ করার কোনো কারণ দেখি না।

সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন হাসপাতালে মারা যওেয়ার পরেও তার হাতে হাতকড়া পড়ানো ছিলো। এটা ঠিক হয়নি। এটা অমানবিক। এই কাজ আওয়ামীলীগ অনেক করেছে। কিন্তু কেউ এই সংস্কৃতির প্রতিবাদ করে নাই। এর প্রতিবাদ আমরা করছি। এটা আর হতে দেয়া হবে না। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না।

আওয়ামীলীগ আমলে দলটি অনেক অকাম কুকাম করেছে। সেই একই অকাম কুকাম ক্ষমতাসীনগণ করলে তাদেরকেও ঐ আওয়ামীলীগের মতই পরিণতি ভোগ করতে হবে।

আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতায় রাজনীতি করতে হবে জনগণকে সাথে নিয়ে। এর বাইরে জনগণকে বাদ দিয়ে আপনি যত দলীয়করণই করুন না কেনো হাজার বছর ক্ষমতায় থাকারজন্য আওয়ামীলীগের মতই আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।

তবে বড় বাস্তবতা হলো আওয়ামীলীগ এত শত অপরাধ করার পরেও তাদের মধ্যে ন্যুনতম অনুশোচনাবোধ নাই। এখনও তারা বিএনপি জামায়াত এবং এনসিপির নেতা-কর্মীদের হুমকি ধুমকি দিয়ে যাচ্ছেন। তারা বলছেন আমরা আসছি। আদার কেটে যাবে শীঘ্রই। ক্ষমতায় এলে দেখে নেয়া হবে সবাইকে। হাসিনাও বারবার সবাইকে হুমকি দিচ্ছেন।

এক কথায় আওয়ামীলীগ এখনও দর্বিনীত আচরণ করছে। এই দুর্বিনীতদের ক্ষমা করার বিষয়টি স্বাভাবিক ভাবেই বার বার সামনে আসছে। অনেকেই বলছেন ক্ষমতা তো তাদেরই করা যায় যারা অপরাদ করার পর বিনীত হয়, অপরাধকে স্বীকার করে নেয়। বাস্তবতা হলো এদের মধ্যে কোনো অপরাধ বোধই নাই এদরকে আপনি ক্ষমা করবেন কিভাবে আর রাজনীতির সুযোগই দিবেন কোন যুক্তিতে?

আপনার মতামত লিখুন

Hope News

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দুর্বিনীত আওয়ামীলীগ ক্ষমা পাওয়ার কতটুকু যোগ্য?

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত