Hope News

জাতি গড়ার কারিগর শিক্ষকদের সাথে পুলিশের এ কেমন আচরণ!

৫ আগস্টের পর ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীরা দেশের স্থিতিশীলতা ধ্বংসের লক্ষ্যে অসংখ্য জায়গায় মিছিল করেছে। তাদের একটা কিছুও ‍ছিড়তে পারে নাই পুলিশ।

এদিকে নিরীহ শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ে যখন তারা অহিংস আন্দোলন করছিলেন, তখন তাদের উপর জল কামান নিক্ষেপ এমনকি গ্রেফতার ও লাঞ্চিত করার ঘটনাও ঘটিয়েছেন তারা। এটা মেনে নেয়া যায় না। এটা দুঃখজনক। পুলিশের এই ঘৃন্য অপকর্মের তীব্র নিন্দা জানাচ্ছি।

আমাদের দেশের শিক্ষকদের বেতন বৈশ্বিক বাস্তবতায় খুবই কম। একজন কলেজ প্রভাষক চাকরিতে প্রবেশ করে বেতন পান ২৩ হাজার টাকা। হাইস্কুলল এবং প্রাইমারীর শিক্ষকরা তার তুলনায় আরো কম বেতন পান। এই বেতন দিয়ে কোনো মতে পরিবার নিয়ে বেঁচে থাকা সম্ভব কিন্তু এই বেতন দিয়ে একজন সামাজিক মানুষ হিসেবে কোনো ভাবেই মাথা উঁচু করে বেঁচে থাকা সম্ভব নয়।

একটা কথা মনে রাখা দরকার শিক্ষকদের তৃতীয় শ্রেণীর মানুষ বানিয়ে রেখে কোনো ভাবেই প্রথম শ্রেণীর বা যোগ্য নাগরিক তৈরি করা সম্ভব নয়। তাই সময় এসেছে জাতি গড়ার কারিগরদের যথাযোগ্য সম্মান দেয়ার। তাদের বাড়ী ভাড়াসহ অন্যান্য ন্যায্য দাবী মেনে নিয়ে ক্লাসে ফেরত পাঠানোর দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।

আপনার মতামত লিখুন

Hope News

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতি গড়ার কারিগর শিক্ষকদের সাথে পুলিশের এ কেমন আচরণ!

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫

featured Image

৫ আগস্টের পর ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসীরা দেশের স্থিতিশীলতা ধ্বংসের লক্ষ্যে অসংখ্য জায়গায় মিছিল করেছে। তাদের একটা কিছুও ‍ছিড়তে পারে নাই পুলিশ।

এদিকে নিরীহ শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ে যখন তারা অহিংস আন্দোলন করছিলেন, তখন তাদের উপর জল কামান নিক্ষেপ এমনকি গ্রেফতার ও লাঞ্চিত করার ঘটনাও ঘটিয়েছেন তারা। এটা মেনে নেয়া যায় না। এটা দুঃখজনক। পুলিশের এই ঘৃন্য অপকর্মের তীব্র নিন্দা জানাচ্ছি।

আমাদের দেশের শিক্ষকদের বেতন বৈশ্বিক বাস্তবতায় খুবই কম। একজন কলেজ প্রভাষক চাকরিতে প্রবেশ করে বেতন পান ২৩ হাজার টাকা। হাইস্কুলল এবং প্রাইমারীর শিক্ষকরা তার তুলনায় আরো কম বেতন পান। এই বেতন দিয়ে কোনো মতে পরিবার নিয়ে বেঁচে থাকা সম্ভব কিন্তু এই বেতন দিয়ে একজন সামাজিক মানুষ হিসেবে কোনো ভাবেই মাথা উঁচু করে বেঁচে থাকা সম্ভব নয়।

একটা কথা মনে রাখা দরকার শিক্ষকদের তৃতীয় শ্রেণীর মানুষ বানিয়ে রেখে কোনো ভাবেই প্রথম শ্রেণীর বা যোগ্য নাগরিক তৈরি করা সম্ভব নয়। তাই সময় এসেছে জাতি গড়ার কারিগরদের যথাযোগ্য সম্মান দেয়ার। তাদের বাড়ী ভাড়াসহ অন্যান্য ন্যায্য দাবী মেনে নিয়ে ক্লাসে ফেরত পাঠানোর দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।

Hope News

সম্পাদক ও প্রকাশক- মোহাম্মাদ আব্দুল মতিন
ফোন নাম্বার: 01766582144 ০১৭৬৬৫৮২১৪৪
ই-মেইল: matinmohammad86@gmail.com

কপিরাইট © ২০২৬ Hope News । সর্বস্বত্ব সংরক্ষিত